Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালুর দাবি জামায়াতের

জাতীয় August 10, 2025 07:58 AM ১২২ দর্শক
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালুর দাবি জামায়াতের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তন জরুরি।

রোববার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তাহের জানান, সিইসি জীবনের বিনিময়েও অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনের সময়সূচি নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই।
তিনি বলেন, “আমরা নির্বাচনে অংশগ্রহণ করব—এটি স্পষ্টভাবে জানিয়েছি। উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি অব্যাহত থাকবে, প্রয়োজনে আন্দোলনেও যাবে জামায়াত।”

বিদ্যমান নির্বাচন পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি নতুন হলেও বিশ্বে এটি দীর্ঘদিন ধরে প্রচলিত। এর মাধ্যমে জনগণের ভোটাধিকারের সঠিক প্রতিফলন ঘটানো সম্ভব হবে।

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া দ্রুত দৃশ্যমান করার আহ্বান জানিয়ে তাহের বলেন, সরকারকে প্রমাণ করতে হবে যে তারা বিচারিক প্রক্রিয়ায় আন্তরিক। রাজনৈতিক দলগুলো কমিশনের সঙ্গে যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলোকে আপাতত সংস্কারের মানদণ্ড হিসেবে ধরা যেতে পারে—তবে বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি। তবে সিইসি এ বিষয়ে কাজ করছেন।

অনুরূপ সংবাদ