Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

এসএইচআর এর ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন

সারাদেশ August 7, 2025 12:54 PM ৪২৬ দর্শক
এসএইচআর এর ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন

সরকার নিবন্ধিত মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সোসাইটি ফর হিউম্যান রাইটস এর ২০২৫-২৬ সেশনের কমিটি গঠিত হয়েছে।

 সংগঠনটির অফিসে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের ভোটে এডভোকেট সোহেল মো: ফজলে রাব্বীকে চেয়ারম্যান, সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, এডভোকেট মুহা: সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক, মো: জাহাঙ্গীর আলমকে কোষাধ্যক্ষ, এড. আব্দুল আউয়াল শামীম পাটওয়ারীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো: আওলাদ হোসেনকে নির্বাহী পরিচালক করে ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সকল মত ও পেশার মানুষ যারা মানুষের অধিকার নিয়ে সোচ্চার এমন ব্যক্তিদের স্থান দেয়া হয়েছে। 


উল্লেখ্য সোসাইটি ফর হিউম্যান রাইটস মানুষের মানবিক অধিকার নিশ্চিত কল্পে মানবতার সেবায় নিরবিচ্ছিন্ন কাজের লক্ষ্যে প্রায় ২০ বছর যাবত কাজ করছে। সংগঠনটির কার্যক্রমের মধ্য রয়েছে ফ্রি আইনি সেবা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক দিবস পালন, সেমিনার-সভা আয়োজন, শিক্ষা সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা ইত্যাদি।

অনুরূপ সংবাদ