২০ থেকে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান; বৈঠক করবেন অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার পাশাপাশি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম। শুক্রবার (২০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা তাঁকে বিদায় জানান এবং সফর শেষে আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী; ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে হবে নাগরিক সমাবেশ
১ দিন আগে
সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প ও প্রধানমন্ত্রীর জাপান সফরে সম্পাদিত চুক্তিসহ সব বিদেশি চুক্তি জাতীয় সংসদে প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
১ দিন আগে
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ফোনে সমবেদনা জানিয়ে সাহস জোগালেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
১ দিন আগে