সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প ও প্রধানমন্ত্রীর জাপান সফরে সম্পাদিত চুক্তিসহ সব বিদেশি চুক্তি জাতীয় সংসদে প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ৫৮ বিধিতে সাধারণ আলোচনার নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর জাপান সফরে সম্পাদিত চুক্তিসহ বিদেশের সঙ্গে করা সব দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তি জাতীয় সংসদে পেশ করার দাবি জানিয়েছেন। অতীতে আন্তর্জাতিক চুক্তি নিয়ে লুকোচুরি হলেও বর্তমান নির্বাচিত সংসদে এমন কোনো গোপনীয়তা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি বক্তব্যে তিনি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পকারখানায় হামলা ও নাশকতা এবং অর্থনীতিতে সিন্ডিকেটের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের মূল রপ্তানি খাত রক্ষায় সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জোর দাবি জানান; একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় ঐক্য বজায় রাখা এবং নাশকতাকারীদের কঠোরভাবে আইনের আওতায় আনার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী; ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে হবে নাগরিক সমাবেশ
১ দিন আগে
২০ থেকে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান; বৈঠক করবেন অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে
১ দিন আগে
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ফোনে সমবেদনা জানিয়ে সাহস জোগালেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
১ দিন আগে