ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ফোনে সমবেদনা জানিয়ে সাহস জোগালেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ফোনে যোগাযোগ করে গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফোনালাপে তিনি মুসাদ্দিক ও তাঁর বাবা-মাসহ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন।
এ সময় ডা. শফিকুর রহমান দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দেশ ও জাতির হেফাজত কামনায় দোয়া করেন; অন্যদিকে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সাহস জোগানোর জন্য বিরোধীদলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা নিশ্চিত এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী; ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে হবে নাগরিক সমাবেশ
১ দিন আগে
২০ থেকে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান; বৈঠক করবেন অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে
১ দিন আগে
সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প ও প্রধানমন্ত্রীর জাপান সফরে সম্পাদিত চুক্তিসহ সব বিদেশি চুক্তি জাতীয় সংসদে প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
১ দিন আগে