খুনের সাজা থেকে বাঁচতে এআই দিয়ে বানালেন নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি
ভারতের উত্তর প্রদেশে খুনের মামলার বিচার ও সাজা থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের মৃত্যুর ভুয়া নাটক সাজানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রাজকুমার রাজভর নামের এক ব্যক্তি ছাগলের ধড় ও এআই-এর মাধ্যমে তৈরি ভুয়া অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি দিয়ে মৃত্যুসনদ সংগ্রহ করেছিলেন।
রবিবার (২৫ কোটি বা ২৬ অক্টোবর) পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০১৬ সালের একটি হত্যা মামলার আসামি রাজকুমার আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে এবং শেয়ার বাজারের দেনা এড়াতে এই অভিনব জালিয়াতির আশ্রয় নেন। তিনি শ্মশানের চিতার ওপর মরদেহের বদলে ছাগল দাহ করে এবং এআই দিয়ে তৈরি সুপারইম্পোজ করা ছবি ও ভুয়া নথিপত্র দেখিয়ে মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে নিজের মৃত্যুসনদ বের করেন। প্রায় দেড় বছর ধরে মৃত সেজে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের স্পেশাল অপারেশনস দলের হাতে ধরা পড়েন তিনি। এখন তাঁর বিরুদ্ধে মূল হত্যা মামলার পাশাপাশি জালিয়াতির অভিযোগে নতুন মামলা রুজু করা হয়েছে।
অনুরূপ সংবাদ
১ সপ্তাহ আগে
৮০ লাখ টাকা 'ঘুষ দাবি', ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার
১ সপ্তাহ আগে
'কৌশলে প্রশ্ন এড়িয়েছেন' দীপ, সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় ফের রিমান্ড চায় পুলিশ
১ সপ্তাহ আগে
চট্টগ্রামে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার
১ সপ্তাহ আগে
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯, ধর্ষণের শিকার ৬১৭ নারী ও শিশু
২
৩
৪
৭
৮
৫
৬