৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯, ধর্ষণের শিকার ৬১৭ নারী ও শিশু
চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ২ হাজার ৯০১টি ঘটনায় ১০৯ জন নিহত এবং ২ হাজার ৭৯২ জন আহত হয়েছেন। একই সময়ে ৬১৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৩৮৮ জনই ১৮ বছরের কম বয়সী শিশু।
মানবাধিকার সংগঠন 'অধিকার'-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই ৯ মাসে গণপিটুনিতে ৭৪ জন, কারাগারে ৬৭ জনের মৃত্যু হয়েছে এবং সীমান্তে বিএসএফের গুলিতে ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া সাংবাদিকদের ওপর হামলা-হয়রানিসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের চিত্রও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
অনুরূপ সংবাদ
১ সপ্তাহ আগে
৮০ লাখ টাকা 'ঘুষ দাবি', ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার
১ সপ্তাহ আগে
'কৌশলে প্রশ্ন এড়িয়েছেন' দীপ, সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় ফের রিমান্ড চায় পুলিশ
১ সপ্তাহ আগে
চট্টগ্রামে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার
১ সপ্তাহ আগে
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড় ১২৯ জনের
২
৩
৪
৭
৮
৫
৬