Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

নির্বাচন বানচালের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় December 12, 2025 02:40 PM ৭৯ দর্শক
নির্বাচন বানচালের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

কোনো শক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, দেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। “যারা আইন নিজের হাতে তুলে নিতে চাইবে বা পরিস্থিতি অস্থিতিশীল করতে চেষ্টা করবে—রাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। অনৈতিক দাবির মাধ্যমে নির্বাচন ব্যাহত করার প্রচেষ্টা গ্রহণযোগ্য হবে না,” বলেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্ববর্তী স্বৈরশাসনের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলো নিজেদের সিদ্ধান্তেই নির্বাচনের বাইরে অবস্থান নিয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতে সহিংসতা ও হত্যার মাধ্যমে বিরোধী মত দমনের সংস্কৃতি তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, “ধারণা ছিল মানুষ ভয় পাবে, চুপ থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। নিজেদের কর্মকাণ্ডের কারণেই তারা আজ রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”

অনুরূপ সংবাদ