Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

ধর্মভিত্তিক বিভাজন নয়, সুসংগঠিত পরিকল্পনায় নির্বাচনে যেতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

জাতীয় December 12, 2025 11:14 AM ৮৫ দর্শক
ধর্মভিত্তিক বিভাজন নয়, সুসংগঠিত পরিকল্পনায় নির্বাচনে যেতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ধর্মের নামে রাজনীতি বা বিভক্তি সৃষ্টি করা বিএনপির উদ্দেশ্য নয় জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের ভোট বিভাজনের সুযোগ তৈরি হতে পারে—এ কারণে বিএনপি ইচ্ছাকৃতভাবে কোনো দলের বিরুদ্ধে ধর্মীয় ইস্যুতে অবস্থান নিচ্ছে না।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “একাত্তরের চেতনা নিয়ে রাজনৈতিক লাভবান হতে চাওয়া মহল ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধকে দলীয়করণ কখনোই সঠিক সিদ্ধান্ত ছিল না।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পরিচালিত হত্যাযজ্ঞ, দুর্নীতি ও অপশাসনের ইতিহাস জনগণ ভুলে যাবে—এ আশা করা ঠিক নয়।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপি আবেগের ওপর নির্ভর করছে না; বরং সুপরিকল্পিতভাবে এগোতে চায়। “২৪’-এর অভ্যুত্থান ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; এটি সাড়ে ১৫ বছরের সংগ্রামের সমষ্টি,” মন্তব্য করেন তিনি।

ঘোষিত নির্বাচনী তফসিল নিয়ে তিনি বলেন, অনেকেই মানসিকভাবে ভারাক্রান্ত থাকলেও বাস্তবতা বিবেচনায় তফসিল ঘোষণাকে স্বাগত জানাতে হয়েছে।

অনুরূপ সংবাদ