বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশব্যাপী নেতাকর্মীদের প্রতি নতুন নির্দেশনা দিয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা এটিকে স্বাগত জানাই। ঘোষিত নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।”
তিনি দেশের সব স্তরের দায়িত্বশীল ও কর্মীদের উদ্দেশে বলেন, “ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।”
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অনুরূপ সংবাদ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জামিনে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন তানভীর
মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির