Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

হঠাৎ সীমান্তে হত্যা নিয়ে জামায়াত আমীরের পোস্ট

জাতীয় December 3, 2025 07:51 PM ২৮৫৬ দর্শক
হঠাৎ সীমান্তে হত্যা নিয়ে জামায়াত আমীরের পোস্ট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে দুই বাংলাদেশি যুবককে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও একাধিক গণমাধ্যমের তথ্যে জানা গেছে, গত রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে ওই যুবকদের কুপিয়ে হত্যা করার পর মরদেহ পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সীমান্তে হত্যা নিয়ে আজ সন্ধ্যা ৭:১৫ এর দিকে ফেসবুকে স্টাটাস দেন। 

জামায়াত আমীরের স্টাটাসটি টাইমস বুলেটিনের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো -

সীমান্তে আর কত জীবন যাবে?
 
বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু’জন বাংলাদেশি যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর তাদের মরদেহ পদ্মা নদীতে নিক্ষেপ করেছে; এমন গুরুতর অভিযোগ উঠেছে।
 
বিগত সময়ে ভারত সরকারের পক্ষ থেকে বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের আশ্বাস দেওয়া হলেও দুঃখজনকভাবে এসব ঘটনা থামছে না। আমরা ভারতের দায়িত্বশীল মহলের কাছে জানতে চাই, তারা কি সত্যিই এসব অমানবিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেবে?
 
একইসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, তারা যেন ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করেন।

অনুরূপ সংবাদ