Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুলের বার্তা

জাতীয় December 3, 2025 11:00 AM ৩৭১ দর্শক
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুলের বার্তা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, বর্তমান সময়ে দলের সব নেতাকর্মীকে ধৈর্য ও ঐক্য ধরে রাখতে হবে। চেয়ারপার্সনের সুস্থতা এখন প্রধান বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সবাই সম্মিলিতভাবে কাজ করছেন।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রতিদিন দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ শুভেচ্ছা ও দোয়ার বার্তা পাঠাচ্ছেন। এসব শুভকামনায় দল অনুপ্রাণিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দলের পক্ষ থেকে নিয়মিতভাবে চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

অনুরূপ সংবাদ