Friday, 20 March 2026

সর্বশেষ খবর:

আবু ত্বহা মুহাম্মদ আদনান ফের বিয়ে করলেন

ধর্ম-জীবন December 2, 2025 08:43 PM ২৪০ দর্শক
আবু ত্বহা মুহাম্মদ আদনান ফের বিয়ে করলেন

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার ২১ অক্টোবর বিচ্ছেদ করার এক মাসের মধ্যে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সাবিকুন নাহার।

সাবিকুন নাহার জানান, দু’জনেই নতুন করে সম্পর্ক শুরু করতে পেরে খুশি এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক জীবনযাপনের আশা করছেন। তিনি আরও ব্যাখ্যা করেন, তাদের মধ্যে চিরস্থায়ী তিন তালাক হয়নি, বরং স্ত্রী কর্তৃক খোলা তালাক হয়েছিল, যা উভয়ের সম্মতিতে নতুন বিবাহের মাধ্যমে পুনরায় সংসার শুরু করার সুযোগ দিয়েছে।

উভয় পক্ষের ফেসবুক পোস্ট অনুযায়ী, পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরুব্বি ওলামাদের পরামর্শে শারিয়া মোতাবেক সমাধান করা হয়েছে। বিয়ের সম্পূর্ণ মোহর আগেই পরিশোধিত ছিল এবং সন্তানদের বিষয়েও মুরুব্বিদের মাজলিসে শরিয়াহ অনুযায়ী ফয়সালা গ্রহণ করা হয়েছে।

সাবিকুন নাহার বলেন, “উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা নতুন করে সংসার শুরু করতে পেরেছি এবং আল্লাহর রহমতে শান্তি ও সহযোগিতার পথে এগিয়ে যাচ্ছি।”