চাঁদাবাজির কারণেই নিত্যপণ্যের দাম দ্বিগুণ-তিনগুণ বাড়ছে; চাঁদাবাজ আমি হলেও আমাকে হ্যান্ডকাফ পরান, তবুও কঠোর সিদ্ধান্ত নিয়ে জাতিকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কে চাঁদাবাজ তা নিয়ে ঠেলাঠেলি না করে যে-ই চাঁদাবাজ তাকেই ধরতে হবে এবং সেই চাঁদাবাজ তিনি নিজে হলেও যেন তাঁকে হ্যান্ডকাফ পরানো হয়। চাঁদাবাজির যন্ত্রণায় জনগণ অতিষ্ঠ উল্লেখ করে তিনি বলেন, আজকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য দ্বিগুণ-তিনগুণ হয়ে যাওয়ার পেছনে এই চাঁদাবাজিই মূল কারণ এবং শিল্প খাতের মালিকরাও এ নিয়ে চরম আক্ষেপ প্রকাশ করছেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারি ও বিরোধী দল—উভয় পক্ষই যেহেতু এই সমস্যাটি অনুভব করছে, তাই কেবল সরকারের একটি মজবুত সিদ্ধান্তের মাধ্যমেই চাঁদাবাজদের হাত অকেজো করে দেওয়া সম্ভব। জনগণের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মূল দায়িত্ব উল্লেখ করে তিনি অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে জাতিকে চাঁদাবাজির এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
১২ ঘন্টা আগে
গোপালগঞ্জ ও ফরিদপুরের ভাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মহাসড়ক সংলগ্ন এলাকাগুলোতে সরকারের নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের; ডিসেম্বরজুড়ে কর্মসূচির ঘোষণা
১২ ঘন্টা আগে
জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যে ফাটলের কারণেই ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে; গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের
১৩ ঘন্টা আগে
দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও ফ্যাসিবাদী অপতৎপরতার বিরুদ্ধে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি: জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন
১৩ ঘন্টা আগে