স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে এমপি নুসরাতের তীব্র ক্ষোভ: ‘‘কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’’
কুষ্টিয়ায় তাঁর গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ ও অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্য নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে প্রশ্ন তোলেন, কেন সরকার এই সন্ত্রাসী হামলাকে লঘু বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান যে, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি এবং পুরোনো ওয়্যারিং ও শর্টসার্কিট থেকে ওই বাড়িতে আগুন লেগে থাকতে পারে; এমনকি বাড়িটি পরিত্যক্ত ছিল বলেও তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ছোট শিশুসহ ৬-৭ জন মানুষ ও একাধিক গবাদিপশু বসবাস করা একটি জীবন্ত বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে ‘পরিত্যক্ত’ ঘোষণা করা অত্যন্ত দুঃখজনক। পেট্রলের পোড়া গন্ধে ভরা একটি ধ্বংসস্তূপকে শর্টসার্কিট হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টার কঠোর সমালোচনা করে তিনি জানান, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরাই যে এই পরিকল্পিত হামলা চালিয়েছে, তা দিবালোকের মতো স্পষ্ট।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
এমপি নুসরাত তাবাসসুমের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে বিরোধীদলীয় প্রতিনিধিদলের দাবি: শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির বক্তব্য “মিথ্যা”
৩ ঘন্টা আগে
সাত দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
১৯ ঘন্টা আগে
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে “বেয়াদবি” করছেন: প্রধানমন্ত্রীর সহকারী মো. রাশেদ খাঁন
১৯ ঘন্টা আগে
গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: এমপি ডা. মাহমুদা মিতু
২
৩
৪
৭
৮
৫
৬