আইনসভাকে অবজ্ঞা না করে সময়মতো বিল পাঠানোর আহ্বান ডেপুটি স্পিকারের
মন্ত্রণালয় থেকে সময়মতো সংসদে বিল না পাঠানো এবং এ নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে আবারও উষ্মা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আইনসভাকে ক্ষমতাশালী করতে হবে, কোনোভাবেই একে অবজ্ঞা করা চলবে না।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ উত্থাপনের আগে এই মন্তব্য করেন ডেপুটি স্পিকার।
যা ঘটেছিল সংসদে: সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সরকারি কোনো বিল উত্থাপনের অন্তত সাত দিন আগে নোটিশ দিতে হয়। তবে বিশেষ ক্ষেত্রে স্পিকারের ক্ষমতা প্রয়োগ করে এর চেয়ে কম সময়েও বিল উত্থাপনের বিধান রয়েছে। গত ২৩ জুলাই মন্ত্রিসভায় ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া অনুমোদিত হলেও তা সংসদে আসে গত ৪ নভেম্বর এবং উত্থাপন করা হয় ৯ নভেম্বর। পর্যাপ্ত সময়ের নোটিশ না থাকায় ডেপুটি স্পিকারকে তাঁর বিশেষ ক্ষমতা (প্রিরোগেটিভ) প্রয়োগ করে বিলটি উত্থাপনের অনুমতি দিতে হয়।
এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, “এই চার মাসে আপনার এক্সিকিউটিভের পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে এল যে আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ করতে হলো? আমি দিচ্ছি অনুমতি, তবে এর আগেও দু-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরেও এক্সিকিউটিভের পার্ট থেকে লেজিসলেচারকে আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে মান্নার সদস্যরা বিলটা দেখতে পারেন না।”
তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, “আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তী সময়ে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ। লেজিসলেচারকে পাওয়ারড করেন, ইগনোর না।”
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল: পরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে উত্থাপন করেন। বিলটি পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এই বিল পাস হলে রাজধানী, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মতো বগুড়াতেও একটি পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে, যা ওই অঞ্চলের পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।
এছাড়া সোমবারের বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ—এই তিনটি অধ্যাদেশও সংসদে উপস্থাপন করা হয়।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লটুন বিজিবি মোতায়েন
১৮ ঘন্টা আগে
সংরক্ষিত নারী আসনের প্রথা বাতিল করে জাতীয় সংসদের অন্তত ১০০ আসনে সরাসরি নির্বাচনে নারী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত: স্পিকার
১ দিন আগে
কূটনৈতিক টানাপোড়েনের জেরে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
৩ দিন আগে
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ, গঠিত হয়েছে উচ্চপর্যায়ের কারিগরি কমিটি
২
৩
৪
৭
৮
৫
৯