শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াইতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, তিনি একজন পলাতক সন্ত্রাসী এবং অপরাধী। তাঁকে সাধারণ বা বাণিজ্যিক ভ্রমণকারী হিসেবে দেখার কোনো অবকাশ নেই।
বুধবার (৫ নভেম্বর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা কি রংপুরে তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দেওয়া হবে? তিনি আরও স্পষ্ট করেন যে, সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে পাসপোর্টের প্রয়োজন হয় না; বরং দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ও অন্যান্য অপরাধীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
রাজনীতি এখন সর্বগ্রাসী, দেশে আগামীতে সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
৪ দিন আগে
শেখ হাসিনাকে ঢোল-মৃদঙ্গ বাজিয়ে সংবর্ধনা দেওয়ার চিন্তা যাঁরা করছেন, তাঁরা মানুষের মনোভাব বোঝেন না: রুহুল কবির রিজভী
৪ দিন আগে
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি ‘পলিটিক্যাল স্টান্টবাজি’, তিনি দেশে ফিরবেন না: চিফ প্রসিকিউটর
৫ দিন আগে
ময়মনসিংহে ‘শহীদ সাগর চত্বরে’ দুর্বৃত্তদের আগুন, প্রতিবাদে জুলাইযোদ্ধাদের আমরণ অনশন
২
৩
৪
৭
৮
৫
৯