দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
স্থানীয় বাজার কমিটির নির্বাচনে সমর্থিত প্রার্থী হেরে যাওয়ার জেরে জামায়াতে ইসলামীর ওপর ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন বর্জন করার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। বর্তমানে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার অনুষ্ঠিত আধুনগর বাজার কমিটির নির্বাচনে পছন্দের প্রার্থী পরাজিত হওয়ার পর স্থানীয় জামায়াত নেতাদের প্রতি ক্ষুব্ধ হন ফারুক। এর আগে থেকেই তিনি ফেসবুকে দলটির পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দিয়ে আসছিলেন। পরবর্তীতে ফেসবুকে তীব্র সমালোচনা করার পাশাপাশি রাতে বাজারে সবার সামনে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে জামায়াতের সমর্থন ত্যাগের ঘোষণা দেন তিনি। এদিকে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, বাজার কমিটির নির্বাচনে দলগতভাবে কাউকে সমর্থন দেওয়া হয়নি, এটি সম্পূর্ণ ওই ব্যক্তির ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
রাজনীতি এখন সর্বগ্রাসী, দেশে আগামীতে সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
৪ দিন আগে
শেখ হাসিনাকে ঢোল-মৃদঙ্গ বাজিয়ে সংবর্ধনা দেওয়ার চিন্তা যাঁরা করছেন, তাঁরা মানুষের মনোভাব বোঝেন না: রুহুল কবির রিজভী
৪ দিন আগে
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি ‘পলিটিক্যাল স্টান্টবাজি’, তিনি দেশে ফিরবেন না: চিফ প্রসিকিউটর
৫ দিন আগে
ময়মনসিংহে ‘শহীদ সাগর চত্বরে’ দুর্বৃত্তদের আগুন, প্রতিবাদে জুলাইযোদ্ধাদের আমরণ অনশন
২
৩
৪
৭
৮
৫
৯