যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে দেশের জন্য বাড়তি অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ব্যাংককে অনুষ্ঠিত এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক নীতির মূল জোর দিচ্ছে ঋণগ্রহণের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও যৌথ বিনিয়োগ আকর্ষণের ওপর। বিগত দিনগুলোতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণে এয়ারক্রাফট, জ্বালানি তেল ও সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করেছে। এর ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং এই অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশের আরও বেশি সহযোগিতা পাওয়া উচিত বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আমির খসরু জানান, যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের এই অবস্থানের সঙ্গে মার্কিন পক্ষগুলোও একমত পোষণ করেছে।
অনুরূপ সংবাদ
৪ ঘন্টা আগে
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লটুন বিজিবি মোতায়েন
১৯ ঘন্টা আগে
সংরক্ষিত নারী আসনের প্রথা বাতিল করে জাতীয় সংসদের অন্তত ১০০ আসনে সরাসরি নির্বাচনে নারী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত: স্পিকার
১ দিন আগে
কূটনৈতিক টানাপোড়েনের জেরে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত
৩ দিন আগে
গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ, গঠিত হয়েছে উচ্চপর্যায়ের কারিগরি কমিটি
২
৩
৪
৭
৮
৫
৬