২০৩০ বিশ্বকাপ ফাইনাল কোথায়, সিদ্ধান্ত নেয়নি ফিফা
২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে আয়োজক দেশ স্পেন ও মরক্কোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। মরক্কো ফাইনাল আয়োজনের দাবি জানালেও স্পেনও নিজেদের যোগ্য দাবিদার হিসেবে তুলে ধরেছে। তবে বিশ্বকাপের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেনি।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। টুর্নামেন্টের ফাইনালের ভেন্যু নির্ধারণ এখনো বাকি থাকায় দুই দেশের ফুটবল কর্তাদের বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে।
মরক্কোর দাবি কাসাব্লাঙ্কা নয়, বেনস্লিমান
মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লাকজা সম্প্রতি দাবি করেছেন, বিশ্বকাপের ফাইনাল মরক্কোর বেনস্লিমান শহরের নির্মাণাধীন হাসান ২ স্টেডিয়ামে হওয়া উচিত।
প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ হলে এটি বিশ্বের অন্যতম বড় ফুটবল ভেন্যুতে পরিণত হতে পারে। ২০২৭ সালের শেষ দিকে স্টেডিয়ামটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
ফাইনাল আয়োজন চায় স্পেনও
মরক্কোর দাবির বিপরীতে স্পেনও ফাইনাল আয়োজনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান বলেছেন, ফুটবলের বর্তমান অবস্থান বিবেচনায় ফাইনাল আয়োজনের অধিকার স্পেনের পাওয়া
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
৬ ঘন্টা আগে