বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রেকিং নিউজ:

জাতীয়

জাতীয় ৯ মাস আগে

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে --- ড. হেলাল উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য যতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোট ততটাই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাই জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোটে “হ্যাঁ’’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ প্রস্তাবকে জয়যুক্ত করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অর্থবহ করতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রশাসনকে সর্বোচ্চ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহন মূলক নির্বাচন করতে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহন মূলক নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। জামায়াতে ইসলামীর মতো সকল রাজনৈতিক দলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি আহ্বান জানান।

125