বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্রেকিং নিউজ:

জামায়াতে ইসলামী

জাতীয় ৯ মাস আগে

প্রশাসনের কর্তা ব্যক্তিরা কোনো বিশেষ দলের প্রার্থীকে বিজয়ী করতে সুযোগ করে দিবেন এমনটি প্রত্যাশিত নয়

প্রতি ৫ বছর পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের ভোটে ৩০০ আসনে ভোটের মাধ্যমে একটি পার্লামেন্ট বা আইনসভা গঠিত হয়। এই আইন সভার সদস্যরা যে আইন বানাবে রাষ্ট্র যেভাবে চালাবে সেই আইনই দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে। আজকে ইটভাটা, গরিব, দুখী মানুষের জীবন-জীবিকার যে কষ্ট, অন্যায়ভাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এ খারাপ আইনের কারণেই এগুলো হচ্ছে। ফলে মহান আল্লাহ তায়ালার বিধান আসমান থেকে নাযিল হওয়া কুরআনের বিধান, বিশ্ব নবী মুহাম্মদ মোস্তফা (সা.) এর আদর্শের ভিত্তিতে যদি আইন হয় আর নেতৃত্ব হয় ৩০০ আসনের পার্লামেন্টে অর্ধেকের বেশী যদি আল্লাহ ওয়ালা, ইসলামী দল গুলোর প্রতিনিধি যদি যেতে পারে তো আমাদের জীবন-জীবিকার সাথে সঙ্গতি পূর্ণ সুশাসনের কল্যাণ রাষ্ট্রের আইন আমরা তৈরি করবো। তিনি বলেন, আমাদের এখানে উপস্থিত ইসলামী দলগুলো একমত হয়েছি যে, আগামী নির্বাচনে অতীতের যারা দেশ শাসন করেছেন স্বাধীনতার ৫৪ বছর পর যারাই আসতে গিয়েছেন, সহজ কথা বলে ভোট নিয়েছেন, তারা নিজেদের ভাগ্যের বদল করেছেন, গরিবদের ভাগ্যের বদল করেননি। তিনি বলেন, আমরা এবার নতুন বাংলাদেশের ৮ টি দল একমত হয়েছি, ৩০০ আসনে যারা যেখানে পরিচিত যার যেখানে বিজয়ের সম্ভাবনা ভাগ করে শীর্ষ নেতারা ঠিক করে দিবেন আমরা ভোট দেবো এক জায়গায়। ইসলামী সব দলের এক এক এলাকায় একজন করে প্রার্থী থাকবে। এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে।

112